বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল আঁখি

1448936702_images_(1)ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে কিশোরী আঁখি আক্তার (১১)। শুক্রবার বাল্যবিবাহ দেয়ার প্রস্তুতিকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মঈনউদ্দিন ইকবাল বিয়েটি বন্ধ করে দেন।

জানা যায়, শুক্রবার আখাউড়া পৌর-শহরের দেবগ্রামের জাহের মিয়ার মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী আঁখি আক্তারের (১১) সঙ্গে একই উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের রিফুজী কলোনীর জিল্লু মিয়ার ছেলে হিজবুল্লাহর (১২) বিয়ে ঠিক হয়।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মঈনউদ্দিন ইকবাল আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে বরের বাড়িতে ডেকে পাঠান। পরে তিনি বরের বাড়িতে উপস্থিত হয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মঈনউদ্দিন ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ