দাতিয়ারায় অবৈধ গ্যাস সংযোগ!

Picture gaseগ্যাস আমাদের প্রাকৃতিক সম্পদ। আর এই মহামূল্যবান সম্পদকে লুটপাট করে একশ্রেনীর কতিপয় ব্যক্তিরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় লাখ লাখ টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে এক শ্রেণির অসাধু ঠিকাদার। এ সমস্ত অপকর্মকান্ড দেখার যেন কেউ নেই। সরকারের কঠোর নজরধারী থাকা সত্বেও কিভাবে ওই সমস্ত কতিপয় ব্যক্তিরা প্রাকৃতিক গ্যাস প্রতিনিয়ত লুটপাট করে তা বোধগম্য নয়। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা, জেলা নির্বাচন সার্ভার স্টেশন (জেলা নির্বাচন অফিস) সংলগ্ন এলাকায় সম্প্রতি প্রায় ৪টি অবৈধ গ্যাস সংযোগ দেন কতিপয় ব্যক্তিরা। আর সবকটি স্থানে রয়েছে ৫/৮ তলা বহুতল ভবন। আর এই লাইন টানা হয়েছে ১ইঞ্চি পাইপ দিয়ে, যা সম্পূর্ন অবৈধ ও নিষিদ্ধ। যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। দাতিয়ারায় যারা এই অবৈধ গ্যাস লাইন নিয়েছেন তাদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, ইলিয়াস মুন্সি, বাদল মিয়া, মোস্তাক মোল্লা ও জুলহাস। এরমধ্যে জুলহাস মিয়ার গ্যাস লাইন দেওয়া হয় শুক্রবার (১২/০৮/২০১৬) ভোর ৫টার দিকে। যাতে কেউ না বুঝতে পারে সেখানে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। এভাবেই প্রতিনিয়তই হাজার হাজার ফুট অবৈধভাবে ১ইঞ্চি পাইপ দিয়ে গ্যাস লাইন টেনে সংযোগ দেওয়া হচ্ছে। এদিকে কিছু দিন পর পর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও কোনভাবেই রোধ করতে পারছে না কতিপয় ব্যক্তিদের।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০