,

২১৬৮ বছরের রেকর্ড ভাঙলেন ফেলপ্‌স!

 

স্পোর্টস ডেস্ক :যুক্তরাষ্ট্রের জলদানব মাইকেল ফেল্‌প্‌সের কাছে রেকর্ড গড়া আর ভাঙা যেন নিয়মে পরিণত হয়েছে। এবার রিও অলিম্পিকে ব্যাক্তিগত চারটি সোনা জিতে ২১৬৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ফেল্‌প্‌স। প্রাচীন অলিম্পিকে লিওনিদাস অব রোডস খ্রিষ্টপূর্ব ১৫২ সালের অলিম্পিকে ১২তম ব্যক্তিগত সোনা জিতেছিলেন। আধুনিক অলিম্পিকে ১৩টি ব্যক্তিগত সোনা জিতে সেই রেকর্ড ভেঙে দিলেন জলদানব।

uuu_46224

এবারের অলিম্পিকে চতুর্থ সোনাটিও ফেল্‌প্‌স জিতে নিলেন ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। সব মিলিয়ে তার সোনার সংখ্যা হলো ২২টি। মোট পদকের সংখ্যা ২৬। দুটি করে ব্রোঞ্জ আর রুপাও যে আছে। তবে ফেল্‌প্‌সের ২২টি সোনার ৯টি দলীয় অর্জন, রিলে সাঁতারে পাওয়া।

লিওনিদাস ১৫৪, ১৫৫, ১৫৬ ও ১৫৭তম অলিম্পিকে টানা চার আসরে ১২টি ব্যক্তিগত সোনা জেতেন। এতগুলো বছরেও যে কীর্তি ভাঙতে পারেনি কেউ। অবশেষে ‘লাকি থারটিন’তম সোনা জিতে ২০০০ বছর পর সেই রেকর্ড ভাঙলেন কেউ। এও যেন সেই বার্তা, মানুষ কী না পারে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে