,

সরাইলে স্কুল ছাত্রী নিখোঁজ

Sarail Pic(Zannatul) 12.08 (1)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে জান্নাতুল ফেরদৌস (১৫) নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। সে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। জান্নাতুল দেওড়া পশ্চিম পাড়ার জিয়াউর রহমানের মেয়ে। গত ৪ আগষ্ট নিজ বাড়ি থেকে জান্নাতুল নিখোঁজ হয়। এ বিষয়ে ছাত্রীর মা আরমানা বেগম সরাইল থানায় একটি জিডি করেছেন। জিডি ও পারিবারিক সূত্র জানায়, অন্যান্য দিনের মত গত ৪ আগষ্ট বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। আলাদা কক্ষে ঘুমিয়েছিল জান্নাতুল। ভোরে ঘুম থেকে জেগে ফজরের নামাজ আদায় করে ছাত্রীর মা শয়ন কক্ষে গিয়ে দেখেন জান্নাতুল নেই। প্রথমে বাড়ি ঘরে ও পরে সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করে কোথাও তাকে পাওয়া যায়নি। পরিবারের ধারনা কোন দুস্কৃতকারী জান্নাতুলকে অপহরণ করে নিয়ে গেছে। জান্নাতুলের উচ্চতা ছিল ৪ফুট ১০ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। মুখমন্ডল গোলাকার। চুলের সাইজ মাঝারি। দুই গালে ২টি ব্রুণ এর দাগ আছে। গায়ে লাল রংয়ের ফুলহাতা কামিজ ছিল। সে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে।
সংযুক্ত- স্কুল ছাত্রী জান্নাতুলের ছবি।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে