বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ফেরাতে বার্সায় উপস্থিত আর্জেন্টাইন কোচ

Lionel-Messiস্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলে আবোরো লিওনেল মেসিকে ফেরাতে দেশটির নতুন কোচ এডগার্দো বাউজা বার্সেলোনায় পৌঁছেছেন। মেসির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন তিনি। দলের সেরা তারকার অভিমান ভাঙিয়ে জাতীয় দলে ফেরাতে স্পেনে উড়াল দেন আলবিসেলেস্তেদের এই নতুন কোচ।

গত জুনে চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে স্বপ্নভঙ্গের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন মেসি। পরে ব্যর্থতা কাঁধে নিয়ে কোচের পদ থেকেও সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো। সম্প্রতি তার স্থলাভিষিক্ত হয়েছেন এডগার্দো বাউজা।

বলা হচ্ছে, ২০১৮ বিশ্বকাপ সামনে রেখে মেসির অভিমান ভাঙাতে পারবেন ৫৮ বছর বয়সী বাউজা। বর্তমানে প্রাক মৌসুমের প্রস্তুতিতে ক্লাবের সঙ্গে রয়েছেন আর্জেন্টাইন জাদুকর মেসি। তবে, জাতীয় দলে ফেরার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি মেসি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো জানাচ্ছে, বাউজার সঙ্গে সাক্ষাতের পর তাতে ইতিবাচক পরিবর্তন আসতেও পারে।

আর্জেন্টিনা থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে বাউজা জানান, ‘মেসি বা তার পরিবারের কারো সঙ্গে আমাদের এখনো যোগাযোগ হয়নি। এই বিষয়টি নিয়ে আমি আরমান্দো পেরেজের (আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট) সঙ্গে দেখা করেছি। মেসির সঙ্গে কথা বলতে আমি সেখানে (বার্সেলোনা) যাচ্ছি। এটা তাকে বোঝানোর জন্য বা অন্য কিছু নয়। শুধুমাত্র ফুটবল নিয়ে কথা বলবো। মেজর শিরোপার একাধিক ফাইনালে হারাটা কতটা হতাশাজনক সেটা আমরা যারা খেলোয়াড় ছিলাম তারা বুঝি। আমি তাকে আমার কাজের দিকগুলো জানাবো। শুধুমাত্র তাকেই নয়, অন্যান্য সিনিয়র খেলোয়াড়দেরও বলবো।’

আর্জেন্টিনার জার্সি গায়ে ১১৩ ম্যাচে ৫৫টি গোল করেছেন মেসি। গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে আলবিসেলেস্তেদের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার এখন বার্সার এই প্রাণভোমরা। তিনটি কোপা আমেরিকা ও ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ওঠেও স্বপ্নের ট্রফিটা ছোঁয়া হয়নি মেসির।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত