,

জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজও

CRICKET-INDIA-WINDIESস্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৫ ইনিংস পর অর্ধশত রানের দেখা পেলো ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। আর এতেই সেন্ট লুসিয়া টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৩৫৩ জবাবে দ্বিতীয় দিন শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০৭ রান।

অবশ্য দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছিল রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহা। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়ে যান অশ্বিন। একটু পরেই তার সঙ্গী ঋদ্ধিমানও পেয়ে যান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে ঋদ্ধিমানের (১০৪) ফেরাতেই শেষ হয় ভারতের সব প্রতিরোধ। ২১৩ রানের ষষ্ঠ উইকেট জুটির পতনের রীতিমতো এক ভূমিধসই নামে ভারতের ইনিংসে। ১৬ বল ও ২ রানের মধ্যে শেষ ৪ উইকেটের পতন হয় সফরকারীদের।

ব্যাটিংয়ে নামার পর ওপেনাররাও প্রমাণ দিলেন পরিবর্তিত মানসিকতার। অযথা আক্রমণাত্মক খেলার চেষ্টা না করে বল ছাড়ার দিকেই মনোযোগ দিলেন। তবে ২৪তম ওভারের শেষ বলে দলীয় ৫৯ রানে লিওন জনসন রানআউট হয়ে সাজঘরে ফেরেন। দিনের বাকি সময়টা নিরাপদেই পার করে দিয়েছেন ক্রেইগ ব্রাফেট ও ডোয়েইন ব্রাভো। দিন শেষে ক্রেইগ ব্রাফেট ৫৩ ও ডোয়েইন ব্রাভো ১৮ রান নিয়ে অপরাজিত আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে