মোস্তাফিজকে সাহস যোগাতে লন্ডনে বিসিবি সভাপতি

bcb-mustafiz20160811110108দিনক্ষণ ঘনিয়ে অবশেষে ১১ আগস্ট এসেই গেলো। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা থেকে সাড়ে ৫টায় (ইংল্যান্ডের স্থানী সময় সকাল ১১টা থেকে সাড়ে ১১টা) ডাক্তারের ছুরি-কাঁচির নিচে যাচ্ছেন বাংলাদেশের বিস্ময় পেসার মোস্তাফিজুর রহমান। লন্ডনের দক্ষিণ কিংস্টনের বুপা ক্রমওয়েল হাসপাতালে অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধীনেই হচ্ছে মোস্তাফিজের কাঁধের এ অস্ত্রোপচার।

মোস্তাফিজের অস্ত্রোপচারের সময় সঙ্গে থাকতে মঙ্গলবার রাতে ইংল্যান্ড উড়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এদিকে অস্ত্রোপচারের আগে মোস্তাফিজের সঙ্গে দেখা করে এই কঠিন সময় তাকে মানসিকভাবে চাঙ্গা করতে ও সাহস যোগাতে এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে তিনি জাগো নিউজকে জানান, `মোস্তাফিজের বয়স খুবই কম। প্রথমবার অস্ত্রোপচার হচ্ছে তার। এই মুহূর্তে তার মেন্টাল সাপোর্ট দরকার। তাই তাকে সাহস দিতে লন্ডনে আছেন আমাদের বোর্ড সভাপতি। আর অস্ত্রোপচারের পর মোস্তাফিজকে কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে।এ সময়টাই তার সঙ্গে থাকবেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।`

এদিকে মোস্তাফিজের অস্ত্রোপচার সম্পর্কে দেবাশীষ চৌধুরী বলেন, অস্ত্রোপচার হতে খুব বেশি সময় লাগবে না। ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই হয়ে যাবে। তবে তাকে রিহ্যাবের জন্য কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

অক্টোবরে ভ্যাট আদায়ে রেকর্ড, রাজস্ব ৮,৫২৬ কোটি টাকা

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়ন