,

ঝলসে উঠে শেষ আটে ব্রাজিল

7d8e337c014e5de14b1427f308ddd222-brazilঠিক সময়ে নিজেদের হলুদ জার্সির গর্ব, অহংকার বুঝতে পারল নেইমারের দল। কঠিন পরীক্ষায় পড়েই যেন ঝলসে উঠল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই চলে গেল শেষ আটে। সেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

এই ম্যাচে ১-১ ড্র করলেও ছিটকে পড়তে হতো ব্রাজিলকে। আগেই দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর ইরাকের বিপক্ষেই জাল খুঁজে পাননি নেইমার-বারবোসা-জেসুসরা। এ কারণে শঙ্কা তো ছিলই। ডেনমার্কই যে ‘এ’ গ্রুপে ছিল সবচেয়ে শক্ত অবস্থানে। কিন্তু নিজেদের দিনে ব্রাজিল যে বিশ্বের যেকোনো দলের চেয়েই শত মাইল এগিয়ে, সেটাই প্রমাণ হয়ে গেল।
দর্শকদের দুয়ো শুনে আগের দুই ম্যাচে মাঠ ছেড়েছিলেন নেইমাররা। জানতেন, তৃতীয় ম্যাচে প্রত্যাশা পূরণ না হলে আরও বড় অপমান অপেক্ষা করছে। তবে দর্শকদের দুয়ো তো সাময়িক। ইতিহাসই কি ক্ষমা করবে? নিজেদের মাটিতে অলিম্পিক, এই একটা অধরা সোনা জয়ের মিশন।
তাতেই যেন ঝলসে উঠল ব্রাজিল। গ্যাব্রিয়েল বারবোসা করলেন জোড়া গোল (২৬ ও ৮০ মিনিটে)। বাকি দুই গোল গ্যাব্রিয়েল জেসুস (৪০ মিনিট) ও লুয়ানের (৫০)।
এই জয়ে ব্রাজিল শুধু জেতেইনি, গ্রুপসেরা হয়েছে। অন্যদিকে, হন্ডুরাসের সঙ্গে ১-১ ড্র করে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছে অলিম্পিক ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোকেও।
কোয়ার্টার ফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে জার্মানির, হন্ডুরাস দক্ষিণ কোরিয়ার, ব্রাজিল কলম্বিয়ার আর নাইজেরিয়া মুখোমুখি হবে ডেনমার্কের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে