,

মেসি-জাদুতে গাম্পার ট্রফি বার্সার

 

স্পোর্টস ডেস্ক :প্রাক-মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বার্সেলোনার তিন ম্যাচে কোনো গোল পাননি লিওনেল মেসি। শেষ ম্যাচে লিভারপুলের কাছে ৪-০ গোলে হারের ম্যাচে তো মেসিকে খুঁজেই পাওয়া যায়নি। তবে ঘরের মাঠে ফিরতেই জ্বলে উঠলেন বার্সার সবচেয়ে সেরা তারকা।

Barcelona1470883655

বুধবার রাতে মেসির জোড়া গোলের দারুণ পারফরম্যান্সেই সাম্পদোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে হোয়ান গাম্পার ট্রফি জিতেছে লুইস এনরিকের দল।
ন্যু ক্যাম্পে ম্যাচের ১৬ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। তবে গোলটি সুয়ারেজ করলেও তাতে বড় অবদান মেসিরই। আন্দ্রেস ইনিয়েস্তার উঁচু করে বাড়ানো বল অসাধারণভাবে ওভারহেড কিকে সুয়ারেজকে বাড়ান মেসি। বক্সের সামনে ফাঁকায় বল পেয়ে জালে জড়াতে কোনো ভুল করেননি উরুগুইয়ান স্ট্রাইকার।

পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ইভান রাকিটিচের দেওয়া ক্রস ধরে অতিথি গোলরক্ষকে কাটিয়ে বল জালে জড়ান চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। দুই মিনিট পর অবশ্য অতিথিদের হয়ে ব্যবধান কমান কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস মুরিয়েল।

৩৪ মিনিটে মেসির দুর্দান্ত এক গোলে ফের ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। প্রায় ৩০ গজ দূরে ফ্রি-কিক পেয়েছিল বার্সা। সামনে অতিথিদের রক্ষণ প্রাচীর। সেই প্রাচীরের ওপর দিয়েই বাঁ পোস্ট ঘেঁষে বল জালে জড়ান মেসি।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে আরদা তুরানের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৭৭ মিনিটে সাম্পদোরিয়ার হয়ে আরেকবার ব্যবধান কমান আন্তে বুদিমির। তবে অতিথিরা বাকি সময়ে তারা আর কোনো গোল করতে পারেনি। ফলে গাম্পার ট্রফি ধরে রাখে বার্সা।

১৯৬৬ সালে শুরু হয় গাম্পার ট্রফির ম্যাচ। গত বছর ইতালির আরেক ক্লাব রোমাকে ৩-০ গোলে হারিয়ে গাম্পার ট্রফি জিতেছিল বার্সা। প্রাক-মৌসুমের এই প্রতিযোগিতায় এবার নিয়ে বার্সা সর্বোচ্চ ৩৯ বার চ্যাম্পিয়ন হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে