বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২-০ তে সিরিজ জয়ী নিউজিল্যান্ড

nzস্পোর্টস ডেস্ক : বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিন ৫৮ রানে তিন উইকেট হারানো স্বাগতিক জিম্বাবুয়ে শেষ দিন নিজেদের বৃত্ত ভাঙতে পারেনি যার ফলাফল ২৫৪ রানে জিতে ২-০ ব্যবধানের সিরিজ জয়ী নিউজিল্যান্ড।

এদিন স্বাগতিক জিম্বাবুয়ে সামনে ৩৮৬ রানের টার্গেট দেয় সফরকারীরা, জবাবে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩২ রানে সবকটি উইকেট হারায়।

দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার টিনো মাওয়ো। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ার ক্রেইগ আরভিন ২৭ রান করে আউট হন।

কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান স্পিনার ইশ শোধি ও মার্টিন গাপটিল। আর একটি করে উইকেট দখল করেছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেল ওয়াগনার ও মিচেল স্যান্টনার।

ম্যাচ সেরা হন জয়ী দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে স্পিনার ওয়াগনারের হাতে।

নিউজিল্যান্ড: ৫৮২/৪ডিক্লে ও ১৬৬/২ডিক্লে

জিম্বাবুয়ে: ৩৬২ ও ১৩২ (৬৮.৪)

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত