,

আগামী অর্থবছর ময়নামতি থেকে আশুগঞ্জ ফোর লেন মহাসড়ক হবে -সেতুমন্ত্রী

downloadসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত-বাংলাদেশের যৌথ অর্থায়নে সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ফোর লেন হবে কুমিল্লা-সিলেট মহাসড়ক। আগামী অর্থবছর এ প্রকল্পের কাজ শুরু করা হবে।

বুধবার বিকেলে কুমিল্লা-সিলেট সড়কের ময়নামতি এলাকায় ওভারলোড কন্ট্রোল মেশিনের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, কুমিল্লা-সিলেট সড়কের আখাউড়া থেকে আশুগঞ্জ পর্যন্ত ৫০ কিলোমিটার ফোর লেনের কাজের অর্থায়ন করবে ভারত সরকার। এ অংশের কাজের জন্য খরচ হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা। অপর অংশের ময়নামতি থেকে আখাউড়া দরগাহ পর্যন্ত ৫৪ কিলোমিটার ফোর লেনের কাজ বাংলাদেশ সরকারের অর্থায়নে হবে। এ প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের ব্যয় হবে ৩ হাজার কোটি টাকা।

সেতুমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে যত ফোর লেন হয়েছে সেগুলোর চেয়ে এই লেন হবে দেশের সর্বোচ্চ ব্যয়বহুল ফোর লেন। ঢাকা-চট্টগ্রাম ফোর লেন মহাসড়কের জন্য ব্যয় হয়েছে ৩ হাজার ৮০০ কোটি টাকা। এ ফোর লেনে বাংলাদেশ ও ভারত সরকারের ব্যয় হবে সাড়ে ৬ হাজার কোটি টাকা। আগামী অর্থবছর এ প্রকল্পের কাজ শুরু করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সওজ-কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবির, ঢাকা-চট্টগ্রাম ফোর লেন প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, সওজ-কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কেএম আতিকুল হক, নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে