,

ব্রাহ্মনবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়তে ইসলামীর নেতা আটক

grafer-নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় মাহবুবুর রশিদ (৫৫) নামে জেলা জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে পৌরশহরের মধ্যপাড়ার ক্রিয়েটিভ স্কুল থেকে তাকে আটক করা হয়।

আটক মাহবুবুর রশিদ পৌরশহরের দক্ষিণ পৈরতলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে। তিনি জেলা জামায়াতের রোকন।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের  জানান, শহরের মধ্যপাড়ার ক্রিয়েটিভ স্কুলে জেলা জামায়াতের গোপন বৈঠক চলছে এমন গোপন সংবাদের ভিত্ততে সদর মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে জেলা জামায়াতের রোকন মাহবুবুর রশিদকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল।তার  কাছ থেকে অনেক জিহাদি বই ও লিফল্যাট উদ্ধার করা হয়।  নাশকতা পরিকল্পনার মামলায় দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ