বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে সাম্বায় মেতেছেন বোল্ট

 

স্পোর্টস ডেস্ক :ব্রাজিলে এসে বিখ্যাত সাম্বা নাচের সঙ্গে মাতবেন না তা কী হয়? রিও অলিম্পিকে ট্র্যাকের লড়াইয়ে নামার আগেই নিজেকে ফুরফুরে করে নিচ্ছেন গতিদানব উসাইন বোল্ট। সোমবার জ্যামাইকা অলিম্পিক দলের সংবাদ সম্মেলন শেষে ব্রাজিলিয়ান তরুণীদের সঙ্গে সাম্বা ড্যান্সে অংশ নেন বিশ্বসেরা দৌড়বিদ বোল্ট।

Bolt1470743519

উসাইন বোল্ট ট্র্যাকে নামলেই গতির ঝড় উঠে। অলিম্পিকের এবারে আসরে এই বজ্রবিদ্যুৎকে ট্র্যাকে দেখতে আরও ৩ দিন অপেক্ষা করতে হবে ভক্তদের। এর আগেই ওই ইভেন্টের টিকেট বিক্রি বাড়াতে ভক্তদের বিভিন্নভাবে আকর্ষিত করার চেষ্টা করছেন আয়োজকরা।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১০০, ২০০ এবং ৪০০ মিটার রিলে সোনা জিতে হ্যাটট্রিক করেন বোল্ট। ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও এই তিন ফরম্যাটে নিজের সেরাটা ধরে রাখেন তিনি। এবার রিও অলিম্পিকেও সেই সাফল্য অব্যাহত রেখে হ্যাটট্রিকের হ্যাটট্রিক করে ইতিহাস গড়তে চান জ্যামাইকান এই গতি দানব।

বোল্ট ভক্তদের সেই সাফল্য দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৮ তারিখ পর্যন্ত, কেননা ওইদিন ৪০০ মিটার রিলে দিয়ে রিও অলিম্পিক শেষ করবেন বোল্ট। আর ১৩ আগস্ট ১০০ ও ১৬ আগস্ট ২০০ মিটারের লড়াইয়ে নামবেন ২৯ বছর বয়সী এই তারকা।

রিও অলিম্পিকে নিজের ইভেন্টগুলো দেখার জন্য টুইটারে ভক্ত, সমর্থক ও বন্ধুবান্ধবের প্রতি আহ্বান জানিয়েছেন বোল্ট। বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জিতে ইতিহাস সৃষ্টির ঘোষণা দিয়েছেন। রিও ডি জেনিরোতে সেই ইতিহাসের সাক্ষী হবার জন্য ভক্ত সমর্থকদের প্রতি অনুরোধ জানান বোল্ট।

আবারও ট্রেবল ট্রফি জিতে ইতিহাস তৈরীর কথা জানিয়ে বোল্ট বলেন, ‘আমি এই আসরে ইতিহাস তৈরী করব। আমি এখানে তিনটি সোনা জিততে এসেছি। সবাই আমার খেলা দেখে আনন্দ উপভোগ করে। আমি তোমাদের হতাশ করব না। সবাই মিলে আনন্দ উল্লাস করে বাড়ি ফিরব।’
ব্রাজিলিয়ান তরুণীদের সঙ্গে সাম্বা নাচে উসাইন বোল্টের সঙ্গে অংশ নেনে জ্যামাইকান আরেক অ্যাথলেট ওমার ম্যাকলিওড।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত