,

নারী খেলোয়াড়কে আরেক নারীর বিয়ের প্রস্তাব!

1387632স্পোর্টস ডেস্ক: অলিম্পিকের একটি ইভেন্টের ফাইনাল, পদক বিতরণ ও একটি বিয়ের প্রস্তাব- সবই একই রাতে কাছাকাছি সময়ে ঘটল রিওর দেওদোরো স্টেডিয়ামে!
অলিম্পিকের এক ব্রাজিলিয়ান ভলান্টিয়ার নাটকীয়ভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের এক রাগবি সেভেন খেলেয়োড়কে। খেলোয়াড় রাজি হয়েছেন। এবং বলা হচ্ছে অলিম্পিকের ইতিহাসে এই আসরের মঞ্চে এটাই প্রথম বিয়ের প্রস্তাব।
ঠিক পড়েছেন। সম লিঙ্গের। যাদের কথা বলা হচ্ছে তারা দুজনই নারী। ব্রাজিলে ২০১৩ সাল থেকে সম লিঙ্গের বিয়ে বৈধ। গত দুই বছর ধরে ব্রাজিলের খেলোয়াড় ইসাদোরা কেরুলো ও তার পার্টনার মারজোরি এনিয়া এক সাথে থাকেন।
এনিয়া দেওদোরোর ভেন্যু ম্যানেজার। প্রথমবারের মতো অলিম্পিকে ঢুকে পড়া রাগবি সেভেন ব্রাজিলের নারীরা নবম হয়েছে। কিন্তু আসরটা কেরুলো-এনিয়া জুটির জন্য স্মরণীয় হয়ে থাকছে।
নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া রাগবি সেভেনের সোনা জিতলো। সব অনুষ্ঠান শেষের পথে। এই সময় মাইক্রোফোন হাতে তুলে নেন ২৮ বছরের এনিয়া। নাটকীয়ভাবে আবেগঘন এক বক্তব্য রাখেন। বিয়ের প্রস্তাব দেন কেরুলোকে।
সম্মতি দেন খেলোয়াড়। তারপর আরো আবেগে বাহুবন্ধনে ধরা পড়েন তারা। সব ক্যামেরা ও লাইমলাইট তখন তাদের দিকে।”আমি একটু বিশেষ কিছু করতে চেয়েছিলাম। ভালোবাসার জয় সবাইকে দেখাতে চেয়েছিলাম-” বলেছেন এনিয়া। তার জীবনসঙ্গী হতে চলা কেরুলো ব্রাজিল ও আমেরিকার দ্বৈত নাগরিকত্বের মালিক।
জন্ম থেকেই আমেরিকায়। খেলার সূত্রে ব্রাজিলে আসেন। ২০১৩ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। জানা যায়, এবারের অলিম্পিকে অন্তত ৪৫ জন স্বীকৃত লেসবিয়ান, গে, উভকামী, হিজড়া ও উভলিঙ্গ আছেন। যাদের মধ্যে তিনজন কোচ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর