বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিলেন হাথুরুসিংহে

13882414স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের ইংল্যান্ড সিরিজের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়দের নিয়ে গত ২০ জুলাই থেকে কন্ডিশনিং ক্যাম্প চালু করে বিসিবি। কিন্তু এতে ছিলোনা কোন বিদেশি ট্রেনার। আর তাই দেশি ট্রেনার দিয়ে শুরু করতে হয় ক্যাম্প । অবশেষে ক্যাম্পে যোগ দাওয়া শুরু করেছে বিদেশি ট্রেনাররা।গতকাল রাতে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশের ফিরেই টাইগারদের চলমান কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেন প্রধান কোচ।

শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ সকালে ক্যাম্পের ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিংয়ে উপস্থিত হন হাথুরুসিংহে। বরাবরের মতই টাইগারদের নিয়ে ফুটবল খেলতে নামেন তিনি।এই সপ্তাহের শেষের দিকে টাইগারদের নিয়ে অনুশীলনে নামবেন টাইগারদের প্রধান কোচ। হাথুরুসিংহে ছাড়াও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ঢাকায় এসে পৌঁছেছেন।

ঢাকায় ফিরে কুর্মিটোলা গলফ ক্লাবে অবস্থান করছেন হাথুরুসিংহে ও অন্যান্য বিদেশি কোচিং স্টাফরা। বিদেশী কোচদের জন্য সশস্ত্র দেহরক্ষী নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।গত মাসে গুলশান হামলার পর বিদেশী নাগরিকদের নিয়ে বিসিবির এই বাড়তি সতর্কতা। কোচদের সর্বাত্মক নিরাপত্তার স্বার্থে বিসিবি সতর্ক ব্যবস্থা নিয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত