বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধি ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই ! আটক-১

grafer-নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর ফাঁটা পুকুর এলাকা থেকে দিনে বেলায় প্রকাশ্যেই এক প্রতিবন্ধি ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেল ৪টার দিকে ভাদুঘর ফাঁটা পুকুর এলাকায়।
জানা যায়, ভাদুঘর নাসিরপুর উত্তর পাড়া এলাকার আবজল মিয়ার পুত্র প্রতিবন্ধ্যি খলিল মিয়া ইট, বালুর ব্যবসা করেন। ঘটনার দিন বিকেল ৪টার দিকে ভাদুঘর ফাঁটা পুকুর এলাকা আসা মাত্র মোটরসাইকেল নিয়ে ৩ ছিনতাইকারী তার পথরোধ করে ইট বিক্রির ৫০ হাজার টাকা মারধোর করে ছিনিয়ে নেয়। এ বিষয়ে রোববার রাতে খলিল মিয়া বাদী হয়ে কাউতলী এলাকার তাজু মিয়ার ছেলে হাদিস মিয়া সহ অজ্ঞাত আরও ২জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। যাহার এসডিআর নং-১৬৮২/ তাং-০৭/০৮/২০১৬ইং। প্রতিবন্ধি খলিল মিয়া জানান, তিনি থানায় অভিযোগ করায় ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠে এবং তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দামকি দিচ্ছে। এর পরই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের এএসআই দ্বীন মোহাম্মদ অভিযান চালিয়ে ছিনতাইকারী কাউতলী এলাকার হাদিস মিয়া (২৫)কে ভাদুঘর এলাকা থেকে গ্রেফতার করে। এ রির্পোট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রতিবন্ধি খলিল মিয়া আরও বলেন, আমি একজন প্রতিবন্ধি, কোন রকম ব্যবসা করে দিন যাপন করি। কিন্তু ছিনতাইকারী হাদিস মিয়া ও তার সহযোগিরা আমার টাকা ছিনিয়ে নিয়ে নেওয়ায় আমি আজ পথের ফকির। এই টাকা মহাজনদের, কিভাবে দেনা শোধ করব ভাবতে পারছিনা। তাই সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।