,

বিশ্ব রেকর্ড গড়ে ইউনাইটেডে পগবা

 

স্পোর্টস ডেস্ক :পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন, এটা জানা গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেই আনুষ্ঠানিকতাও সারল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।পাঁচ বছরের চুক্তিতে জুভেন্টাস থেকে ফরাসি এই মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে ইউনাইটেড। এর জন্য তাদের গুনতে হচ্ছে ১০০ মিলিয়ন পাউন্ড, যা দলবদলের বাজারের ইতিহাসে সর্বোচ্চ দামের বিশ্ব রেকর্ড।

Pogba1470707624

এর আগে ২০১৩ সালে টটেনহাম থেকে গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদ খরচ করেছিল ৮৬ মিলিয়ন পাউন্ড। সেটাই ছিল এতদিন পর্যন্ত সর্বোচ্চ। এবার সেটি ভেঙে দিলেন পগবা।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে ইউনাইটেড তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে পল পগবা তার ট্রান্সফার সম্পন্ন করেছে।’

ইউনাইটেডের ওয়েবসাইটে পগবা বলেছেন, ‘আমি আবারও ইউনাইটেডে আসতে পেরে খুশি। এই ক্লাব সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। হোসে মরিনহোর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।’

২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডেই পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন পগবা। তবে কোচ অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১২ সালে পাড়ি জমান জুভেন্টাসে। জুভিদের হয়ে তিনি টানা চার মৌসুম জিতেছেন ইতালিয়ান লিগ শিরোপা। ২০১৪-১৫ মৌসুমে খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ২৩ বছর বয়সি মিডফিল্ডার আবার তার পুরোনো ঠিকানায় ফিরলেন।

দলবদলের রেকর্ড:
১০০ মিলিয়ন পাউন্ড, পল পগবা (২০১৬ সালে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে)
৮৬ মিলিয়ন পাউন্ড, গ্যারেথ বেল (২০১৩ সালে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে)
৮০ মিলিয়ন পাউন্ড, ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে)
৭৬ মিলিয়ন পাউন্ড, গঞ্জালো হিগুয়াইন (২০১৬ সালে নাপোলি থেকে জুভেন্টাসে)
৭১.১ মিলিয়ন পাউন্ড, নেইমার (২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায়)
৬৫ মিলিয়ন পাউন্ড, লুইস সুয়ারেজ (২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায়)
৬৩ মিলিয়ন পাউন্ড, হামেস রদ্রিগেজ (২০১৪ সালে মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে)

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর