,

নাসিরনগরে বয়স্কভাতার টাকার তুলতে নারী-পুরুষের ভোগান্তি

Nasirnagar Picture(Y )আকতার হোসেন ভুইয়া ॥ বয়স্ক ও বিধবা ভাতার টাকা উত্তোলণ করতে এসে নানা হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে শত শত নারী ও পুরুষ। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যাংকের বাহিরে মাটিতে বসে অপেক্ষা করছে তারা যেন দেখার কেউ নেই । এই চিত্র বিরাজ করছে অধিকাংশ ব্যাংকের সামনে। আজ সোমবার দুপুরে উপজেলার সদরের কৃষি ব্যাংকে সরেজমিন গিয়ে দূর-দূরান্ত থেকে আসা শত শত নারী-পুরুষের ভোগান্তির চিত্র দেখা গেছে। উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১৩ টি ইউনিয়নে প্রায় ৭ হাজার ৮৩ জন নারী-পুরুষকে বয়স্ক ভাতা, ২ হাজার ৫১৩ জনকে বিধবা ভাতা ও ১ হাজার ৩৩৬ জনকে প্রতিবন্ধি ভাতার টাকার প্রদান করা হয়। প্রতি তিন মাস অন্তর অন্তর বয়স্কদের ভাতার টাকা প্রদান করা হয়। উপজেলার ২টি কৃষি ব্যাংক শাখা ও ৪টি সোনালী ব্যাংকের শাখা থেকে এই টাকা উত্তোলণ করেন এসব বয়স্ক নারী -পুরুষ। উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে এসে সংশ্লিষ্ট ব্যাংকের সামনে রোদ-বৃষ্টিতে-মাটিতে বসে টাকার জন্য অপেক্ষা করে। সংশ্লিষ্ট ব্যাংকের কতিপয় কর্মকর্তা-কর্মচারীরা এসব অসহায় ও নিরীহ বয়স্কদের হয়রানি ও দূব্যর্বহার করে থাকে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। কয়েকজন ভুক্তভোগী জানায়, ভাতা উত্তোলণ করতে এলে ব্যাংকের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এমনকি সকাল গড়িয়ে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় । তাছাড়া সংশ্লিষ্ট ব্যাংকের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের কাছে কিছু জানতে চাহিলে দূর্ব্যবহার করে থাকে। এতে প্রতিবাদ করলেই ভাতার টাকা কেটে দেয়া হবে বলে তারা হুমকি দিয়ে থাকে। নাসিরনগর উপজেলা সদরের কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মমিনুল ইসলাম জানান,ব্যাংক কতৃপক্ষ সময় দিয়ে নিদিষ্ট তারিখে এলাকার ভাতা উত্তোলনকারী গ্রাহকদের জানিয়ে দেয়া হয়। কিন্তু নিদিষ্ট এলাকার বাইরেও এদিন অন্যান্য এলাকার গ্রাহকরা এক সাথে আসায় বিপুল সংখ্যক বয়স্ক নারী-পুরুষের টাকা বিতরণ করতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একটু হিমসিম খেতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে