রেকর্ড গড়ে পিটের স্বর্ণ জয়

 
স্পোর্টস ডেস্ক :রিও অলিম্পিকের দ্বিতীয় দিনে সাঁতারে যুক্তরাজ্যকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন অ্যাডাম পিটি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্ব রেকর্ড গড়তে পিট সময় নেন ৫৭.১৩ সেকেন্ড। এর আগের বিশ্ব রেকর্ডটি তার দখলেই ছিল।

3800

২১ বছর বয়সী পিটি এবারের অলিম্পিক শুরু ক’দিন আগেই আগের রেকর্ডটি গড়েছিলেন। সেবার তিনি ৫৭.৫৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। তবে মজার কথা অলিম্পিক আসরে এবারই তার প্রথম অংশগ্রহণ।

পুরুষদের ১০০ মিটারের এই ব্রেস্টস্ট্রোক সাঁতারে পিটি পেছনে ফেলেন দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ভ্যান ডার বার্গকে। বার্গ ৫৮.৬৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। আর যুক্তরাষ্ট্রের কোডি মিলার ৫৮.৮৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ লাভ করেছেন।

অ্যাডাম পিটের চ্যাম্পিয়ন হওয়ার সাঁতারের পুরুষ এককে দীর্ঘ ২৮ বছরের স্বর্ণ জয়ের খরা কাটালো যুক্তরাজ্য। এর আগে যুক্তরাজ্যের হয়ে সর্বশেষ ১৯৮৮ সালে অাদ্রিয়ান মুরহাউজ স্বর্ণ জয় করেন।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক