,

আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

2015_06_23_04_35_58_2wgnscl5HU1HqsPmcq0az2VR4sGt5y_originalব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শ্রমিক মারধরের ঘটনাকে কেন্দ্র করে এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লোকাল বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সোমবার বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বরে অবরোধ করেন বিক্ষুব্ধরা। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সকালে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় লোকাল বাস কাউন্টারের সামনে উপজেলার সোহাগপুর গ্রামের লেহাজ শিকদারের প্রাইভেটকার রাখা ছিল। এতে লোকাল দিগন্ত বাস পার্কিং করার সময় ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকারটির সামনের লাইট ভেঙে যায়।
এ নিয়ে উভয়ের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রমিক ও মালিক ইউনিয়নের নেতাদের মাধ্যমে বিষয়টি সমঝোতা হয়। পরে দিগন্ত বাসটি আশুগঞ্জ থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে সোহাগপুর গ্রামের সামনে গেলে লেহাজ শিকদারের লোকজন গাড়িটি থামিয়ে চালক আতিক ও চালকের সহকারী শ্যামলকে মারধর করে ধরে নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে বাস শ্রমিক ও মালিক ইউনিয়নের নেতারা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে