,

আরো একটি স্বর্ণ ফেল্পসের!

photo-1470630860স্পোর্টস ডেস্ক : আবারও পুলে ঝড় তোলা শুরু করেছেন মাইকেল ফেল্পস। রোববার রিও অলিম্পিকে নিজের প্রথম ইভেন্টে অংশ নিয়েই জিতে নিয়েছেন স্বর্ণপদক। এটা ছিল ফেল্পসের বর্ণিল অলিম্পিক ক্যারিয়ারের ১৯তম স্বর্ণ। এবারের রিও অলিম্পিকে ফেল্পসের প্রথম এই স্বর্ণ অবশ্য এসেছে দলগত ইভেন্ট থেকে। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৪X১০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে যুক্তরাষ্ট্রকে স্বর্ণ জিতিয়েছেন ফেল্পস।

৩ মিনিট ৯.৯২ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেছে ফেল্পসের যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ১০.৫৩ সেকেন্ডে সাঁতার শেষ করে রৌপ্যপদক জিতেছে ফ্রান্স। তৃতীয় হিসেবে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া। ৪X১০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টের বিশ্বরেকর্ডও আছে ফেল্পসের যুক্তরাষ্ট্রের দখলে। ২০০৮ সালের অলিম্পিকে তাঁদের টাইমিং ছিল ৩ মিনিট ৮.২৪ সেকেন্ড।

এবারের অলিম্পিকে ফেল্পস অংশ নেবেন আরো তিনটি ব্যক্তিগত ইভেন্টে। ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার মিডলি।

রোববার অলিম্পিকের দ্বিতীয় দিনে সুইমিংপুলে ভেঙেছে তিনটি রেকর্ড। যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে স্বর্ণ জিতেছেন বিশ্বরেকর্ড গড়ে। ফিনিশিং লাইন ছুঁয়েছেন ৩ মিনিট ৫৬.৪৬ সেকেন্ডে। ২০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টেও স্বর্ণ জিততে পারলে লেডেকি ভেঙে দিতে পারবেন ৪৮ বছরের পুরোনো এক রেকর্ড। ১৯৬৮ সালে প্রথমবারের মতো ২০০, ৪০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু ডেবি মেয়ার। তার পর থেকে অলিম্পিকের এক আসরে কেউই জিততে পারেননি এই তিনটি ইভেন্টের স্বর্ণপদক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ