এবার সিপিএল জেতার অপেক্ষা সাকিবের

Jamaica Tallawahs v St Kitts & Nevis Patriots - Hero Caribbean Premier League (CPL) – Match 17স্পোর্টস ডেস্ক : বিপিএল, আইপিএল দুই টুর্নামেন্টেই শিরোপার স্বাদ পেয়েছেন। সিপিএলেই বা সেটা বাদ থাকবে কেন? কাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলবে জ্যামাইকা তালাওয়াস। সাকিব আল হাসান উন্মুখ হয়ে আছেন জ্যামাইকার হয়ে এবার সিপিএলের ট্রফিটাও উঁচিয়ে ধরতে।

দ্বিতীয় প্লে-অফে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে জ্যামাইকা তালাওয়াসের ১৯ রানের জয়ে সাকিবের ছিল বড় অবদান। দুই ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন এবং তিনটি উইকেটই এক ওভারে। বৃষ্টির কারণে ত্রিনবাগো নাইট রাইডার্সের ১২ ওভারে নেমে আসা ইনিংসে সাকিব বোলিং পেয়েছিলেন নবম ওভারে। তবে ফাইনালে বোলিংটা একটু আগেই চান, সেন্ট কিটস অ্যান্ড নেভিসে আজ জানিয়েছেন সাংবাদিকদের, ‘আমি শুষ্ক বলেই বল করতে চাইব…বলটা সাদা থাকা অবস্থায়।’

সিপিএলে নিজের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা সাক্ষাৎকারেই জানিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আজও একই কথার পুনরাবৃত্তি তাঁর কণ্ঠে, ‘এখন পর্যন্ত যা করেছি, আমি তাতে খুশি। আমার সৌভাগ্য যে আমি প্রয়োজনের সময় দলের জন্য অবদান রাখতে পেরেছি এবং আরও অবদান রাখতে চাই। আশা করি, কাল সেটা হবে।’ সঙ্গে ফাইনালের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজনকে সমীহই করছেন সাকিব, ‘ওরা ভালো দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক