শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে কাঁচির আঘাতে ও অবহেলায় নবজাতকের মৃত্যু

B Baria Map Mainনিজস্ব প্রতিবেদকরবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকার অবহেলায় কাঁচির আঘাতে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর হাসপাতাল কম্পাউন্ডে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় পরিবারের লোকজন লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের জয়নাল মিয়ার গর্ভবতী স্ত্রী মনোয়ারা বেগমের (২৫) প্রসব ব্যাথা শুরু হলে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক মকবুল হোসেনের নির্দেশে বিভিন্ন পরীক্ষাও করানো হয়। বেলা ১১টার দিকে ওই হাসপাতালে সেবিকা নয়ন মনি প্রসুতিকে পাশের একটি পরিত্যাক্ত রুমে নিয়ে বাচ্চা প্রসবের চেষ্টা করেন। মনোয়ারা বেগম অভিযোগ করেন, প্রসব করানো সময় সেবিকার হাতে থাকা কাঁচি আঘাতেই শিশুটি মারা যায়। এ সময় রক্তক্ষরণ হতেও দেখেন তিনি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি। অভিযুক্ত নার্স নয়ন মনির জানান, প্রসবের আগেই বাচ্চা পেটের ভিতর মারা যায়।

তবে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রনি রায় বলেন, সেবিকার সঙ্গে কথা বলে বুঝলাম শিশুটি প্রসবের সময় প্রয়োজন মতেই মাকে কিছু কাটা ছেড়া করতে হয়েছে। আর এ সময় কেঁচির আঘাত লেগে শিশুটি মারা যেতে পারে বলে রোগী ও তাদের লোকজন সন্দেহ করছে। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি।