বিজয়নগরে চলন্ত অবস্হায় চালকের গলা কেটে সিএনজি ছিনতাইয়েরর সময় আটক ৩
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে চালকের গলা কেটে সিএনজি ছিনতাইয়ের সময় ৩ জন ছিনতাইকারী জনতার হাতে আটক হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১০:৩০টার দিকে উপজেলার গনশ্যামপুর থেকে আখাউড়া যাওয়ার পথে ছিনতাইকারিরা যাত্রী সেজে কৌশলে সিএনজি ছিনতাইয়ের সময় ড্রাইভারকে সিএনজির ভিতর চুরি দ্বারা আঘাত করলে দস্তাস্তরির এক পর্যায়ে জনতার হাতে আটক হয় ৩ জন। আটকের পর জনতা বিজয়নগর থানায় যোগাযোগ করলে কর্তবরত টহল দলের কাছে তাদেরকে সোপর্দ করা হয়েছে। এদিকে আহত চালক মোঃ সুজন মিয়া(২১) কে মূমুর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনলে অবস্হার অবনতি দেখে তাকে কর্বরত ডাক্তার ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো ব্যবস্হা করে। চালকের বাড়ি উপজেলার পশ্চিম সেজামুড়া গ্রামের শিরু মিয়ার ছেলে বলে জানা গেছে।
ধৃত ৩ ছিনতাইকারী বাড়ি উপজেলার ধৃতপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে মাজহারুল ইসলাম (২২), আঃ ছালামের ছেলে মোঃ ঝন্টু মিয়া(২৪), এবং শ্রীপুর গ্রামের এলু মিয়ার ছেলে এনায়েত উল্লাহ (২২)।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ আমাদের জানান,বিজয়নগর আখাউড়া সড়কে প্রায়ই এ ধরনের অপরাধ মূলক কর্মকান্ড ঘটিয়ে যাচ্ছে। তারা একটা সংর্ঘবদ্ধ ছিনতাই কারি ও ডাকাত দল। বিজয় থানায় আসামীদের বিরুদ্ধে দূত বিচার আইনে মামলা করা হয়েছে। আসামিদের ব্রাহ্মনবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।











