ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলায় তালশহরে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

power20160526215104নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার ভোরে সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের পুতাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী একই গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে ঘুমানোর সময় বিছানায় মাল্টিপ্লাগে মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন শিল্পী। ভোরে হঠাৎ ঘুমন্ত অবস্থায় শিল্পীর হাতের আঙ্গুল ওই মাল্টিপ্লাগে ঢুকে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর খবর আমরা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০