,

হাঙ্গেরির ‘লৌহমানবী’র বিশ্বরেকর্ড

photo-1470557456স্পোর্টস ডেস্ক : সাঁতার বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন পাঁচবার। কিন্তু তিনটি অলিম্পিকে অংশ নিয়েও সোনা তো দূরে থাক, কোনো পদকই জিততে পারেননি হাঙ্গেরির কাটিঙ্গা হোজসু। এবার চতুর্থবারের চেষ্টায় অবশ্য আর হতাশ হতে হয়নি ‘লৌহমানবী’ নামে খ্যাত হাঙ্গেরিয়ান এই সাঁতারুকে। সুইমিংপুলে ঝড় তুলে বিশ্বরেকর্ড গড়েই সোনা জিতেছেন হোজসু।

৪০০ মিটার মিডলেতে এর আগের বিশ্বরেকর্ডটি ছিলেন চীনের ইয়ে শিয়ুনেরে দখলে। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে তিনি ফিনিশিং লাইন ছুঁয়েছিলেন ৪ মিনিট ২৮.৪৩ সেকেন্ডে। আর এবারের রিও অলিম্পিকে হাঙ্গেরিয়ার হোজসু এ ইভেন্টে সাঁতার শেষ করেছেন ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ডে। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ম্যাডেলিন ডিরাডোর চেয়ে ৫.২৫ সেকেন্ড ব্যবধানে এগিয়ে ছিলেন হোজসু। রুপাজয়ী ডিরাডো বলেছেন, ‘তিনি (হোজসু) এতটাই এগিয়ে গিয়েছিলেন যে আমি তাঁকে দেখতেই পাচ্ছিলাম না।’

২০১২ সালের অলিম্পিকেও হোজসু অংশ নিয়েছিলেন ফেভারিট হিসেবে। কিন্তু সেবার তিনি শেষ করেছিলেন চতুর্থ স্থান নিয়ে। এবারও যেন তেমনটা না হয়, সেটাই নিশ্চিত করতে চেয়েছিলেন হাঙ্গেরিয়ান এই সাঁতারু। হিটেই তিনি প্রায় ছুঁয়ে ফেলেছিলেন বিশ্বরেকর্ড। ফিনিশিং লাইন ছুঁয়েছিলেন ৪ মিনিট ২৮.৫৮ সেকেন্ডে। চূড়ান্ত প্রতিযোগিতায় নিজেকে আরো উঁচুতে নিয়ে গেছেন হোজসু। নতুন বিশ্বরেকর্ড গড়ার পর তিনি বলেছেন, ‘আমি এই রেকর্ডটার পেছনে ছুটছিলাম অনেক দিন ধরে। গত সাত বছর আমি এটার কথা চিন্তা করছিলাম। সকালে (হিটে) রেকর্ডের কাছাকাছি চলে যাওয়ার পর বুঝতে পেরেছিলাম যে, আমি আরো দ্রুত সাঁতরাতে পারব।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ