বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে রত্না হত্যা মামলার আসামী : ডাকাত আরশাদ গ্রেপ্তার

grafer-সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে কলেজ ছাত্রী রত্না  হত্যা মামলার আসামী ও দূর্ধর্ষ ডাকাত আরশাদ আলী (৩৫) ওরফে আশেককে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাত আশেক নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের রইছ আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে তার বসত বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। পুলিশ মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ নভেম্বর গভীর রাতে ইসলামাবাদ গ্রামের মোঃ উসমান আলীর বাড়িতে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ২০-২৫ জনের একদল সংঘবদ্ধ প্রবেশ করে। ডাকাতিকালে শব্দের কারনে ঘুম ভেঙ্গে যায় গৃহকর্তা উসমান আলীর। বাঁধা দেওয়া মাত্র উসমানের উপর হামলা চালায় ডাকাতরা। এ সময় পিতাকে বাঁচাতে দৌঁড়ে আসে ইসলামপুর কাজী শফিকুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী রত্না  বেগম (২০)। ডাকাতদল রত্নাসহ তাদের পরিবারের আরো কয়েক জনের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কূপিয়ে গুরুতর আহত করে। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় রত্না  মারা যায়। পরের দিন রত্নার পিতা উসমান বাদী হয়ে অজ্ঞাত সহ ২০-২৫জনকে আসামী করে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় আশেক। অভিযোগ পত্রের ৫ নং আসামী আশেক। দীর্ঘদিন ধরে পুলিশ আশেকসহ আরো কয়েকজন পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছে। গত শনিবার গভীর রাতে এস আই আব্দুল আলীমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, আশেক তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে সরাইল থানায় অস্ত্র হত্যা ও ডাকাতির অর্ধডজন মামলা রয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত