বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিদের জালে লিভারপুলের গোল উৎসব

 

 

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে লেস্টার সিটিকে হারিয়ে প্রাক মৌসুমের যাত্রাটা ভালোই হয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। নতুন সাজে নতুন রূপে ভালোই দেখা গিয়েছিল লিওনেল মেসিকে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই একী হাল বার্সার। শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিভারপুলের কাছে বাজেভাবে হেরেছে মেসিরা। স্কোরটাও বিস্ময়কর ৪-০।

142633_169

নেইমার ছিলেন না। তবে ছিলেন সুয়ারেজ ও মেসি। তারপরও এমন হারের ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল। বার্সা শিবির হয়তো দাবি করতে পারে মাশ্চেরানোর একটি আত্মঘাতি গোল। তারপরও তো লিভারপুল এগিয়ে।

ম্যাচের ১৫ মিনিটেই লিড নেয় লিভারপুল। অল রেডদের হয়ে গোলটি করেন সাদিও মানে। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে দ্বিতীয় গোলহজম করে বার্সা। তবে এটা আত্মঘাতি। বক্সের মধ্যে আক্রমণ সামলাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান বার্সা ডিফেন্ডার হ্যাভিয়ের মাশ্চেরানো। ব্যবধান বেড়ে তখন ২-০।

এর মিনিটখানেক পর আরও একটি গোল। গোলটি করেন লিভারপুলের ডিভোক ওরিজি। ব্যবধান তখন ৩-০। ম্যাচে ফিরতে বার্সা চেষ্টা করেছে অনেক। কিন্তু কাজের কাজ হয়নি। উল্টো অতিরিক্ত সময়ে আরও একটি গোল হজম করে বার্সেলোনা। লিভারপুলের হয়ে সেই গোলটি করেন মার্কো গুরুজিক।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ৪-০ গোলের দাপুটে জয়ে আনন্দে মাতোয়ারা যখন লিভারপুল শিবির, তখন রাজ্যের বিষন্নতা যেন ভর করে মেসি-সুয়ারেজদের চোখে মুখে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত