ট্রেনে কাটা পড়ল শিশুর হাত

ট্রেনঢাকা-চট্টগ্রাম রেলরুটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে এক শিশুর হাত কাটা পড়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় শিশুটি তার মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে-বিকেলে নয়াদিল এলাকায় শিশুটি চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যায়। এতে ট্রেনের নিচে ওই শিশুর ডান হাত কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জেলা সদর হাসপাতালে পাঠায়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর জানান, শিশুটির বয়স আট থেকে দশ বছর হবে। তার ডান হাতের কনুই পর্যন্ত কেটে আলাদা হয়ে গেছে। মাথায়ও মারাত্মক আঘাত পেয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহ আলম জানান, শিশুটির অবস্থা খুবই সঙ্কটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০