বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়িয়া বুধলে অটোরিকশার চাপায় ১শিশু নিহত

road-accident (1)আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় সায়মা (০৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুঁতিয়ারা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সায়মা একই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

ঘটনাস্থল থেকে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার মুঠোফোনে আমাদের বলেন, দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বাজার থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা মজলিশপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি সুঁতিয়ারা গ্রামে বাড়ির পাশের সড়কে দাঁড়ানো শিশু সায়মাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সায়মা।

পরে অটোরিকশা চালক সায়মাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে সরাইল-বিশ্বরোড মোড়ে অটোরিকশা ফেলে রেখে পালিয়ে যায়। সেখানেই শিশু সায়মার মৃত্যু হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাঈনুর রহমান আমাদের বলেন, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত