,

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র অভিযান অব্যাহত : যুবক আটক

04-8-16অদ্য ০৪ আগস্ট ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শাহাবুদ্দিন এর নেতৃত্বে গত রাত ১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কালাছড়া গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া রাত পৌনে ২টায় কর্ণেল বাজার সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা শ্রী মনোরজ্ঞন বিশ্বাস এর নেতৃত্বে আখাউড়া উপজেলার আইরোল এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে ২৮ বোতল হুইস্কি জব্দ করে।   অপরদিকে ০৩ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৩টায় গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আবু বক্কর ছিদ্দিক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার গোইনপুর এলাকা হতে পিকআপ ভর্তি ১০৫০ কেজি পিরানহা মাছসহ একজনকে আটক করেছে বিজিবি। আকটকৃত আসামী হলেন- মোঃ ফারুক মিয়া (৩৫), পিতা-মৃত হারিছ মিয়া, গ্রাম-মন্দভাগ, পোঃ-কাইয়ুমপুর, থানা-কসবা এবং জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান হলে আসামী অর্থদন্ডের টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয় এবং মাছগুলি ধ্বংস করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে