বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে শিক্ষক মনিজুরের বিরুদ্ধ প্রশিক্ষণ ও স্কেল বৃদ্ধির অভিযোগ 

Sarail Pic(Monizur Rahman) 03.08.16নিজস্ব প্রতিবেদক : সরাইলের সহকারি শিক্ষক মোঃ মনিজুর রহমানের বিরুদ্ধে সরকারি বিধি লঙ্গন করে বিএড এমএড প্রশিক্ষণ গ্রহন ও বেতন স্কেল বৃদ্ধি করে সরকারি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোহাম্মদ মাহবুব খান। অভিযোগ পত্র সূত্রে জানা যায়, সরাইল উপজেলার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় (ইআইআইএন নম্বর-১০৩৪৭৬)। ১৯৮৪ সালের জানুয়ারী মাসে এ বিদ্যালয়ে জুনিয়র শিক্ষক পদে যোগদান করেন মনিজুর। ওই সময়ে তার শিক্ষাগত যোগ্যতা ছিল উচ্চ মাধ্যমিক পর্যন্ত। ২০০৫ সালে তিনি উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক ডিগ্রী অর্জন করেন। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ফেব্রুয়ারী ২০০৯ থেকে ফেব্রুয়ারী ২০১০ শিক্ষাবর্ষে বেসরকারি প্রাইম ইউনিভার্সিটি হতে বিএড প্রশিক্ষণ গ্রহন করেন। বিএড প্রশিক্ষণের বিষয়টি রহস্যজনক কারনে তিনি কর্তৃপক্ষের কাছে গোপন রাখেন। ২০০৯ সালের ১৭ মার্চ তিনি বিএড প্রশিক্ষণে ভর্তি হওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তৎকালীন ব্যবস্থাপনা পরিষদ ২৫/০৩/২০০৯ খ্রিষ্টাব্দ তারিখের সভায় ০১/০৭/২০০৯ থেকে ৩০/০৬/২০১০ খ্রিঃ পর্যন্ত মনিজুরের বিএড প্রশিক্ষণের ছুটি মঞ্জুর করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৫/০৫/২০০৮ খ্রিঃ তারিখের ‘পরিপত্র’ স্মারক নং-শিম/শা:১১/১৯-২ (এমপিও)/২০০৭/৭৫৭ এর (১) নং সিদ্ধান্ত “ সরকারি এবং বেসরকারি মাধ্যমিক পর্যায়ে পাঠদান/ স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয়ে কর্মরত বিএড বিহীন শিক্ষকগণকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি পরিপত্র অমান্য করে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক হওয়া সত্বেও সরকারি কোন টিচার্স ট্রেনিং কলেজ থেকে মনিজুর বিএড প্রশিক্ষণ গ্রহন করেননি। ওই সময়ের অবৈধ কমিটিকে দিয়ে রেজুলেশন অনুমোদন করে বেআইনি ভাবে বিএড স্কেল গ্রহন করেছেন। সম্পূর্ণ অবৈধ ও জালিয়াতির মাধ্যমে বিএড স্কেল গ্রহন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে শিক্ষক মনিজুর আরেকটি জালিয়াতির মাধ্যমে একই শিক্ষাবর্ষে একই ইউনিভার্সিটি হতে এমএড প্রশিক্ষণ গ্রহন করেন। তদন্ত সাপেক্ষে এহেন অনিয়ম দূর্নীতি ও জালিয়াতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন ব্যবস্থাপনা পরিষদের সভাপতি। অভিযোগ করা হয়েছে নির্বাহী কর্মকর্তার কাছেও। সংশ্লিষ্ট সকল দফতরে অনুলিপিও প্রেরন করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত