জাতীয় শোক দিবস উপলক্ষে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মাস ব্যাপী কর্মসূচি ঘোষনা
আশুগঞ্জ প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচি গ্রহন করেছে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে দলীয় নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আবু নাছের আহমেদ, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য হেবজুল বারি, আলহাজ্ব মোঃ আনিছুর রহমান, মোবারক আলী চৌধুরী, হাজী সাঈদুর রহমান, মোশারফ হোসেন মুন্সী, মুন্সী মিজানুর রহমান সিদ্দিকি, মতিউর রহমান সরকার, আমির হোসেন, চর চারতলা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আইয়ূব খান, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ছাদেক মিয়া, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও চেয়ারম্যান সেলিম মিয়া, তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আবু সামা চেয়ারম্যান, তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও চেয়ারম্যান ইদ্রিস হাসান, শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সায়েদ লাল মিয়া, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান সাঈফ উদ্দিন, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বন্দর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহানা বেগম, সাধারণ সম্পাদক জোৎনা চৌধূরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহীন শিকদার, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, আতাউর রহমান কবির, শামীম আহমেদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি। সভায় আগামী বৃহস্পতিবার থেকে ২১ আগষ্ট পর্যন্ত প্রতিদিনই দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর আত্বজীবনী নিয়ে দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সিদ্ধান্ত নেয়া হয়।











