বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স‌ফি উ‌দ্দিন শ্রেষ্ঠ সমাজ‌সেবা অ‌ফিসারের সম্মাননা লাভ

13886995_1075326575886897_1270747093069853726_nআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥ ‘সমাজসেবা অ‌ধিদফতরের সা‌র্ভিস ই‌নো‌ভেশন “উত্তম চর্চা” ক্যাটাগরী‌তে Micro-credit Magic Balance (MMB) উদ্ভাবনের কৃ‌তিত্বস্বরূপ স্বীকৃতি পেলো নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের কৃতি সন্তান চন্দনাইশ উপজেলা সমাজসেবা অ‌ফিসার মো: স‌ফি উ‌দ্দিন মিতুল । ৩১ জুলাই “শ্রেষ্ঠ সমাজ‌সেবা অ‌ফিসার” হিসেবে ” সমাজ‌সেবা পুরস্কার ২০১৬” এর সম্মাননা ও সনদ প্রদান ক‌রেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সমাজ‌সেবা অ‌ধিদফতরের মহাপ‌রিচালক গাজী নুরুল ক‌বির ।

মো: স‌ফি উ‌দ্দিন মিতুল ২০০৬ সা‌লে সমাজ‌সেবা অ‌ধিদফত‌রে সমাজ‌সেবা অ‌ফিসার হিসেবে যোগদান করে বি‌ভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনী কা‌জের জন্য ইতিমধ্যে ‌বেশ সমাদৃত। উপজেলা ও‌য়েব পোর্টাল সমৃ‌দ্ধিকরণে বি‌শেষ কৃ‌তি‌ত্বের জন্য ২০১৩ সা‌লে চট্টগ্রাম হতে পুরস্কৃত হন। পেশাগত জীবনের বাইরে রয়েছে তার ব‌র্ণিল সাংস্কৃ‌তিক ভূবন। তি‌নি ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে সাংস্কৃ‌তিক সংগঠন “DUMA” এর প্র‌তিষ্ঠাতা প্রে‌সিডেন্ট, “বৈরাগী সাংস্কৃ‌তিক সংস্থা”র প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি এবং ঢাকাস্থ না‌সিরনগর উপজেলা ছাত্রকল্যাণ স‌মি‌তির ভাইস প্রে‌সিডেন্ট ছি‌লেন। বাংলাদেশ টে‌লি‌ভিশনের (BTV) এন‌লিস্টেট কন্ঠ‌শিল্পী, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌-প্রথম আলো” সাংস্কৃ‌তিক প্র‌তিযোগিতায় বংশীবাদক ও সংগীত শিল্পীর পুরস্কার অর্জন করেন একা‌ধিকবার। প্রয়াত শিল্পী অধ্যাপক নিলুফার ইয়াস‌মিন, অধ্যাপক রে‌জোয়ানা চৌধুরী বন্যা ও আবু জামা‌ন খা‌নের নিকট সংগী‌তের হা‌তেখ‌ড়ি। পরে “ছায়ানট” বিদ্যায়তন হতে বে‌সিক সংগীত শিক্ষাগ্রহণ করেন। কিছু‌দিন বাংলা‌দেশ বেতারের স্বাস্থ্য ও পু‌ষ্টি বিষয়ক ম্যাগা‌জিন অনুষ্ঠা‌নে গী‌তিকারের কাজ করেছেন। গোকর্ণ স্কুল ও কলেজে‌র শতবর্ষ উদযাপনের থীম সং এবং সমাজ‌সেবা অ‌ধিদফত‌রের উন্নয়ন প্রত্যাশায় ঐক্যতার থীম সং এর গী‌তিকার ও সুরকার হিসেবে ‌সাফল্য অর্জন করেন। এছাড়া প্রবন্ধ, নিবন্ধ, আ‌র্টিক্যাল লেখক, ক্বারী ও অঙ্কনশিল্পী হিসেবে প্র‌তিভার স্বাক্ষর রেখেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ