,

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ হিজড়া পেলো রূপচর্চা প্রশিক্ষণ সনদ

images (40)আমিরজাদা চৌধুরী , ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দিনব্যাপী রূপপর্চা প্রশিক্ষণ সম্পন্নকারী ৫০ জন হিজড়াকে প্রশিক্ষণ সনদ ও নগদ অর্থ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা সমাজসেবা কার্যালয়ে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন তাদের মধ্যে সনদ বিতরণ করেন।
সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সমাজ সেবা অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক জেড এম মিজানুর রহমান খান ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আল-আমীন শাহীন।
বক্তারা বলেন- হিজড়াদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও তাদের গড়ে তুলতে পারলে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। বর্তমান সরকার চেষ্টা করছে হিজড়াদের জীবনমান উন্নয়নের। এরই অংশ হিসেবে রূপচর্চাসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
গত ৪ জুন থেকে ৫০ হিজড়াকে নিয়ে রূপচর্চা প্রশিক্ষণ শুরু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে