,

জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে আশুগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ হাজার শিক্ষার্থীর মানববন্ধন

13912683_1744019279189422_3332331248595054925_nআশুগঞ্জ প্রতিনিধি জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাতে হাত রেখে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪হাজার শিক্ষার্থী। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্ব প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ নেয়।

বেলা ১১টায় আশুগঞ্জ উপজেলার আড়াইসিধায় খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ মানববন্ধনে অংশ নেন। বিদ্যালয়ের ৭শ ৫২জন শিক্ষার্থী হাতে হাত ধরে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান, ওয়ালেস মিয়া, জসিম উদ্দিন, কেয়ারটেকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও শিক্ষার্থী মাসুমা আক্তার, সঞ্জিদা আক্তার, রুবিনা বেগম প্রমুখ।
একই সময়ে আশুগঞ্জ শহরের হাজী আব্দুল জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষক বৃন্দ মানববন্ধন ও র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিত্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আব্দুল গফুর, সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন সোহেল, শিক্ষক মাহবুবুর রহমান, আলকাস মিয়া, মোজাহিদুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
একই সময়ে আশুগঞ্জ ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে কলেজের হাজারো শিক্ষার্থী হাতে হাত ধরে দীর্ঘ মানববন্ধন রচনা করেন। মানববন্ধন শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান জিন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা কমিটির সদস্য আবু জামাল, কলেজের উপা-ধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার, অধ্যাপক আলহাজ্ব মিজানুর রহমান, শরিফুল ইসলাম মিলন, শাফায়েত জামিল কাজল, ইতিহাস বিভাগের প্রধান মোহাম্মদ কামাল হোসেন, বিভাগীয় প্রধান এমদাদুল হক, ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিমাদ্রী ভৌমিক। মানববন্ধন শেষে বক্তরা বলেন, জঙ্গিবাদ বর্তমান সমাজের ব্যাধি। আর এ ব্যাধিকে দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে