,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

lagunaআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত ৮ জন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলায় এ দুর্ঘটন ঘটে। নিহতরা হলেন হাজী দুধু মিয়া (৬৫), রুমান মিয়া (২৫) ও রফিয়া খাতুন (৪২) । আহতরা হলেন- জামাল মিয়া (৩৯), আবদুল কাইয়ূম (৭৩), জুনায়েদ হোসেন (২৪), জাহিদুল (১২), হাবীবাহ্ (০২), ওমর মিয়া (০৩) ও মরিয়ম (০৫)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর থেকে হতাহতরা বিদেশ থেকে আগত তাদের এক স্বজনকে আনতে মাইক্রোবাস যোগে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা বাজারের সামনে আশুগঞ্জ থেকে আসা সিলেট অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির সিদ্দিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে