বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

lagunaআমিরজাদা চৌধুরী,  ব্রাহ্মনবাড়িয়া :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত। এ দুর্ঘটনায় নারীও শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

সোমবার (০১ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের দুধ মিয়া (৬০) ও একই গ্রামের কাশেম মিয়ার ছেলে প্রবাসী রোমান মিয়া (৩৫)।

আহতদের মধ্যে দু’জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, সদর উপজেলার সাদেকপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৭২) ও পার্শ্ববর্তী বিরামপুর গ্রামের জামাল মিয়া (৪৫)।

সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক জানান, সিলেট অভিমুখি ট্রাকটি বিপরীত দিক থেকে আসা (ঢাকা অভিমুখী) মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় সরাইল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত