শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের অপহরণ-খুন নিয়ে আশরাফ যাদের নাম আসবে, তাদের বিচার হবে

নারায়ণগঞ্জের ঘটনায় যাদের নাম বেরিয়ে আসবে, চলমান আইন অনুযায়ী তাদের বিচার হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক শেষে আশরাফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম এসেছে, তাদের বিচার হবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘তদন্তে যাদের নামই বেরিয়ে আসুক, চলমান আইন অনুযায়ী তাদের বিচার করা হবে এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, দেশে আইনের শাসন আছে। সুতরাং অপরাধীদের আইনের মুুখোমুখি হতেই হবে। এ ধরনের ঘটনা যারা ঘটাবে, তাদের আইনের মুখোমুখি করতে সরকার সচেষ্ট ছিল, আছে এবং থাকবে।

অপর এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘যেহেতু এটা একটা বিচারাধীন বিষয়, তাই এটা নিয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করা সম্ভব না। সাধারণ মানুষ হলে টক শো বা অন্যান্য জায়গায় কথা বলা যেত।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ