,

মধ্যবর্তী নির্বাচন সময়ের দাবি : কাজী মামুনুর রশীদ

Kazi Mamunব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মামুনর রশীদ বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবী ও জনগণের প্রত্যাশা। আশা করছি সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী ২০১৭ নাগাদ মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করবে।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামে আয়োজিত লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গেছে। জনগণ সরকারকে প্রত্যাখান করেছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে। আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে জাতীয় পার্টি কখনোই জোট করবে না।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। শিগগিরই জাতীয় পার্টির ভূমিকা নিয়ে দেশের জগনণ স্পষ্ট হতে পারবেন।
এসময় কাজী মামুনুর রশীদের সঙ্গে স্থানীয় ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে