বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

b b mapব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেয়াল চাপায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে আশুগঞ্জ নৌবন্দরে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম উপজেলার চরচারতলা এলাকার কুড়ের পাড়ের মো. আলমগীর সর্দারের ছেলে। তিনি আশুগঞ্জ নৌ-বন্দরে শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে সাদ্দাম নৌ-বন্দরের শফিকুর রহমান ভূঁইয়ার সারের গুদামের পাশে কাজ করছিলেন। এসময় হঠাৎ গুদামের নিরাপত্তা দেয়ালটি ভেঙে সাদ্দামের উপর পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় সাদ্দামের সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আাশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত