,

ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

111091_133

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরে একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাকিব (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পৌরশহরের খালপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাকিব শহরের কান্দিপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। সে স্থানীয় আনন্দবাজারে একটি মাছের আড়তে কাজ করত।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাকিব খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের ছাদে ওঠে। তবে কি কারণে সাকিব ছাদে ওঠে বা আর কেউ তার সঙ্গে ছিল কিনা সেটি নিশ্চিত করে জানা যায়নি। এ সময় সাকিব পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সদর হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল হক আমাদের কে  জানান, ছাদ থেকে পড়ে গিয়ে সাকিব মাথায় গুরুতর আঘাত পেয়েছে। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান আমাদের কে বলেন, ছাদ থেকে পড়ে গিয়ে কোনো শিশু মৃত্যুর সংবাদ আমরা এখনো পাইনি। তবে এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে