সরাইল উপজেলা পরিষদের মাসিক সভা
নিজস্ব প্রতিনিধি : সরাইল উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সাধারণ সভা ও সদ্য বিদায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে ক্রেস্ট প্রদান।
২৬ শে জুলাই মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আবদুর রহমান সাহেবের সভাপতিত্বে মাসিক সভায় বক্তারা উল্লেখিত বিষয় তুলে ধরেন,কিছু সুবিধাবাদী ঠিকাদার অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে সৈয়দ টুলা হইতে কুট্টাপাড়ার রাস্তার বিভিন্ন স্থানে গর্ত করেছে। এই গর্তগুলোর কারণে দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এছাড়া সরাইল অন্নদা হাই স্কুল মোড় হইতে পাঠান পাড়ার মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। এই রাস্তাগুলো অনতিবিলম্বে সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।
সবশেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে সদ্য বিদায়ী ৭ জন এবং পুনরায় বিজয়ী ২ জন চেয়ারম্যানের মধ্যে ক্রেস্ট প্রদান করেন।











