,

ব্রাহ্মণবাড়িয়া শহরের মাদক ও অস্ত্র সহ গ্রেফতার ৩

arrestআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরে অস্ত্র ও মাদকসহ মনির হোসেন শুভ (১৮) সামির মিয়া (২৮), ও সাহের মিয়া (৪৫) নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌর-শহরের উত্তর কাউতলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সামির ব্রাহ্মণবাড়িয়া পৌর-শহরের উত্তর শিমরাইলকান্দি এলাকার মৃত মতি মিয়ার ছেলে, শুভ নবীনগর উপজেলার মৃত হারুন মিয়ার ছেলে ও সাহের বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের মো. ইদু মিয়ার ছেলে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের কে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল শহরের উত্তর কাউতলি এলাকায় বশির মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ একটি পাইপগান, দুইটি ছোরা ও ৪০০পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে