শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনীতিকদের পরিস্থিতি অবহিত করল বিএনপি

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে ওই বৈঠক হয়।

বিএনপির সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি বিশেষত গুম-খুন নিয়ে বিএনপির অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে। বিএনপি মূলত যে বার্তা বিদেশিদের দিতে চেয়েছে তা হলো, দেশে এখন রাজনৈতিক অস্থিরতা না থাকলেও সামাজিক অস্থিরতা চরম আকার ধারণ করছে। সরকার ‘অনির্বাচিত’ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনে সরকারের কর্তৃত্ব শিথিল হয়ে পড়েছে। কাউকে সরকার নিয়ন্ত্রণে রাখতে পারছে না।

বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তাঁরা বিভিন্ন সময় বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেন। এটি তারই অংশ।

বৈঠকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নরওয়েসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংবাদিক শফিক রেহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন, রিয়াজ রহমান, ওসমান ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ