,

সরাইলে সংখ্যালঘু সম্প্রদায়ের ২ শিক্ষককে হত্যার হুমকি

hotta-4_6সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই শিক্ষককে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে জনৈক দূর্বৃত্ত। শিক্ষকদ্বয় সম্পর্কে শ্বশুড় ও পুত্রবধু। তাদের বাড়ি সরাইল সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামে। গত শনিবার দুপুরে তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। জিডি ও শিক্ষকদ্বয়ের পারিবারিক সূত্রে জানা যায়, সরাইল আইডিয়াল ফ্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সুশিল চন্দ্র দেব (৬০)। একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক তার পুত্রবধু তুষ্টি দেব (২৫)। তারা প্রত্যেক দিন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের বিদ্যালয়ে আসেন পায়ে হেঁটে । গত শনিবার বিদ্যালয়ের অফিসে বসে আছেন সুশিল চন্দ্র। হঠাৎ করে ১১টা ৪৭ মিনিটে ০১৯৮৪-৭৮৬৮১৭ নাম্বার থেকে উনার ০১৭২৬-০৬১৩০৮ নাম্বারে ফোন আসে। জনৈক অজ্ঞাত ব্যক্তি সুশিল চন্দ্রের নাম উল্লেখ করে তাকে যেখানেই পাবে সেখানে হত্যা করার হুমকি দেয়। সুশিল চন্দ্র ভয় পেয়ে তখন তার পাশে বসা পুত্রবধুকে মোবাইল ফোনটা দেন। পুত্রবধু তুষ্টিকে তখন ওই দূর্বৃত্ত বিদ্যালয়ে আসা যাওয়ার পথে যে কোন সময় প্রাণনাশের হুমকি দেয়। প্রসঙ্গত: একই দিন সকাল ১১টা ৩৫ মিনিটে ওই নাম্বার থেকেই তুষ্টিকে ফোন দিয়েছিল। তুষ্টি একাধিকবার কে কে বললেও অপর প্রান্ত থেকে কিছু না বলে ৩/৪টি বিকট শব্দ করে লাইন কেটে দেয়। পরবর্তীতে ওই নাম্বারে ফোন দিলে জনৈক মহিলা রিসিভ করেন। পরে শনিবার রাত ৮টায় সুশিল চন্দ্র দেব বাদী হয়ে সরাইল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। শ্বশুড় ও পুত্রবধুকে একই সাথে হত্যার হুমকি দেওয়ায় চরম আতঙ্ক ও উৎকন্ঠায় রয়েছেন তারা। এ ছাড়া টেনশন বেড়ে গেছে তাদের গোটা পরিবারের। শিক্ষক সুশিল চন্দ্র ও তুষ্টি দেব বলেন, ঘটনার পর থেকে কোন ভাবেই চিন্তামুক্ত হতে পারছি না। আমরা তো নিরীহ মানুষ। আমাদের তো শত্রু কোন আছে বলে জানা নেই। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা বলেন, এ বিষয়ে জিডি হয়েছে। গুরুত্ব সহকারে চেষ্টা করছি। দ্রুতই হুমকি দাতাকে আইনের আওতায় নিয়ে আসব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে