,

সরাইলের ব্যবসায়ি ওমর ৫ দিন ধরে নিখোঁজ

download (47)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলের ব্যবসায়ি চার সন্তানের জনক ওমর ফারুক (৪৯) গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার ১৯ জুলাই কালিকচ্ছের মনিরবাগ এলাকার তার নিজ বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে আজও ফিরেননি। তার স্ত্রী জোস্না বেগম (৪৫) স্বামীর খোঁজে পাগলের মত ঘুরছেন। ওমরের পরিবার ও প্রতিবেশীরা জানায়, ২ ছেলে ও ২ মেয়ের জনক ওমর ৩ বছর আগে মনিরবাগ এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। তিনি গাছ ও কাঠ ব্যবসায়ি। গত রবিবার ১৭ জুলাই একটি সংস্থা থেকে ৮৫ হাজার টাকা কিস্তি উত্তোলন করেছেন। গত রবিবার আছরের পর ১৫-২০ হাজার টাকা সাথে নিয়ে বাড়ি থেকে বের হন ওমর। ওই রাতে আর বাড়ি ফিরেননি। পরের দিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পর ও স্বামীর দেখা পায়নি জোস্না বেগম। এ ছাড়া গত ৩ দিন আত্মীয় স্বজন সহ সকল পরিচিত জায়গায় খোঁজেও ওমরের সন্ধান না পেয়ে অনেকটা হতাশ পরিবারের লোকজন। জোস্না জানায়, তার স্বামী মাঝে মধ্যে নামাজ পড়ত। কথা বলত একটু বেশী। বাড়ি থেকে যাওয়ার সময় ওমরের পড়নে ছিল সাদা রংয়ের চেক ফুল শার্ট, বাদামী রং-এর চেক লুঙ্গি। তার গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৫ফুট ২ ইঞ্চি। গতকাল জোস্না বেগম বাদী হয়ে এ ঘটনায় সরাইল থানা একটি জিডি করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে