,

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির প্রতিনিধি দল আগরতলায়

download (46)আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চার দিন ব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে গতকাল রবিবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গেছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে এ প্রতিনিধি দলটি ভারতে প্রবেশ করে। প্রতিনিধি দলটি আখাউড়া-চেকপোস্টের শূন্যরেখায় পৌঁছলে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) ত্রিপুরা’র ডিআইজি একে ইয়াদভসহ অন্যরা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ২০ সদস্যের এ দলটির নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব আঞ্চলিক সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। প্রতিনিধি দলে এছাড়াও বিজিবি সদর দপ্তরের স্টাফ অফিসার খন্দকার ফরিদ হাসান, উত্তর-পূর্ব আঞ্চলিক সদর দপ্তরের (সরাইল) কমান্ডার মো. খালেকুজ্জামান, শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার জাকির হোসেন, রাঙামাটি সেক্টরের কমান্ডার মো. আশরাফুল ইসলাম, কুমিল্লা সেক্টরের কমান্ডার গাজী মো. আহসানুজ্জামান ও ময়মনসিংহ সেক্টরের কমান্ডার মো. শাহরিয়ার রশীদ রয়েছেন। ত্রিপুরা রাজ্যের রাজ্য অতিথি শালায় চার দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সরাইল ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী জানান, ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত আগরতলালয় দু’দেশের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সীমান্তে চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী, শিশু পাচার এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধসহ দু’দেশের সীমান্তে বিরাজমান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এ সীমান্ত সম্মেলনের মাধ্যমে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
আমিরজাদা চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া।
২৪/৭/২০১৬ইং

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে