ব্রাহ্মণবাড়ীয়া রেল ষ্টেশনের টিকেট কালোবাজারি সম্রাট হেলু ও তার সহযোগী গ্রেফতার
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়ীয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে টিকেটের প্রধান কালোবাজারী ব্ল্যাকার সম্রাট খ্যাত হেলু মিয়াকে তার সহযোগি সহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঈনুর রহমান জানান, শনিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে রেলষ্টেশন থেকে টিকেট কালোবাজারির সময় হেলু মিয়া (৪০)ও তার সহযোগী জাকির (৩৬) কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে । এই অভিযানে অংশ নিয়েছেন এস,আই ইশতিয়াক আহমেদ, এস,আই নুরুল আমিন ও এ,এস,আই মেহেদি হাসান বিশেষ ভূমিকা পালন করেন।
তিনি আরো জানান, এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন ব্ল্যাকারমুক্ত করার সকল প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে। আশা করি অদূর ভবিষ্যতে জনগনের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনকে সম্পূর্ণভাবে কালোবাজারিমুক্ত করা সম্ভব হবে।











