ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সকালে শহরের পাওয়ার হাউজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি কালীবাড়ি মোড় পৌছলে পুুলিশী বাধার সম্মুখীন হয়। পরে সেখানেই তারা সমাবেশ করে। জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল¬া কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সহ সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, সহ. সাধারন সম্পাদক এড. আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদলের আহবায়ক মনির হোসেন, ছাত্রদলের সভাপতি শামীম মোল¬া, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।











